1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

ডিএজির ফেসবুক পোস্ট নিয়ে ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
  1. ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

    ‎সোমবার অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন।

    ‎রুমিন ফারহানার দাবি, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এমন বক্তব্য দেওয়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারত্বের জন্য ক্ষতিকর। এ ঘটনায় তিনি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

    ‎তবে চিঠিতে কথিত ফেসবুক পোস্টে ঠিক কী লেখা হয়েছিল, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

    ‎অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি নজরুল ইসলাম ছোটনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ছোটন তাকে জানিয়েছেন, তিনি রুমিন ফারহানাকে নিয়ে একটি পুরোনো ভিডিও পোস্ট করেছিলেন এবং এর সঙ্গে ‘আপনারা কত দ্রুত ভুলে গেলেন’—এ ধরনের মন্তব্য করেছিলেন।

    ‎অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি ছোটনের ব্যাখ্যায় সন্তুষ্ট। তার মতে, এটি ব্যক্তিগত মতপ্রকাশের বিষয় এবং ডিএজির পেশাগত বা প্রশাসনিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কোনো ভিত্তি নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট