1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

২০২৭ সালে ফিউশন পরীক্ষা চীনের কৃত্রিম সূর্যে বড় সাফল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ এইচএল-৩ ডিভাইসটির পূর্ণাঙ্গ আধুনিকায়ন শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে ফিউশন দহন পরীক্ষা শুরু করা হবে।

পারমাণবিক ফিউশনকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন ও প্রায় অফুরন্ত জ্বালানি উৎপাদনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে চীন। দেশটির ‘কৃত্রিম সূর্য’ নামে পরিচিত হুয়ানলিউ-৩ (এইচএল-৩) ফিউশন প্রকল্পের আধুনিকায়ন ও শিল্পভিত্তিক উন্নয়নের কাজ জোরদার করা হয়েছে।

‎এইচএল-৩ একটি বৃহৎ পরিসরের বৈজ্ঞানিক যন্ত্র, যার মাধ্যমে নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। নক্ষত্রের ভেতরে যে প্রক্রিয়ায় বিপুল শক্তি উৎপন্ন হয়, সেই একই ধরনের ফিউশন প্রক্রিয়াকে পৃথিবীতে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

‎চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ এইচএল-৩ ডিভাইসটির পূর্ণাঙ্গ আধুনিকায়ন শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে ফিউশন দহন পরীক্ষা শুরু করা হবে।

ইতোমধ্যে এইচএল-৩ আয়নের তাপমাত্রা ১২ কোটি ডিগ্রি এবং ইলেকট্রনের তাপমাত্রা ১৬ কোটি ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে চীন।

‎পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের ফিউশন প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বাই শিংইয়ু বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ এইচএল-৩-এর পূর্ণাঙ্গ আধুনিকায়ন সম্পন্ন হবে। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে ফিউশন দহন পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।

তার মতে, এসব পরীক্ষা চীনের নিজস্ব পূর্ণাঙ্গ ফিউশন শিল্পব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট