1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছালে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

‎চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করছেন শি জিনপিং।

‎শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ান বিমান থেকে নামার পর তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় লালগালিচায় অভ্যর্থনা, সামরিক ব্যান্ডের সংগীত পরিবেশন এবং ২১ বার তোপধ্বনির আয়োজন করা হয়।

‎শি জিনপিংয়ের সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করবেন ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।

‎দুই নেতার বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক, শুল্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং তাইওয়ানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

‎বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে নানা ধরনের মতপার্থক্য রয়েছে। একই সঙ্গে দুই দেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার পথও খুঁজছে। ফলে শি জিনপিংয়ের এবারের যুক্তরাষ্ট্র সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

‎চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

‎২৫ সেপ্টেম্বর শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার কথা রয়েছে। তাঁর সফর ঘিরে দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের দিকে নজর রাখছেন আন্তর্জাতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট