1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

নিখোঁজের যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা- মা,তিন সপ্তাহ পেরিয়েও গেল সন্ধান মেলেনি:লতিফের

কুড়িগ্রাম প্রতিনিধি মো: কাজল ইসলাম।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ১০ বছরের শিশু লতিফুল ইসলাম  তিন সপ্তাহ থেকে নিখোঁজ।


‎১০ বছরের শিশু লতিফুল ইসলাম গত ৩০ জুলাই মাস্টারপাড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ লতিফুল ইসলাম উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু জাহিদ বাদলের একমাত্র ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হয়েও অতিরিক্ত সময় অপেক্ষা করে বাড়িতে ফিরতে দেখা যায়নি লতিফুলকে। এতে করে  লতিফুলের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

‎নির্ধারিত সময় পেরোলেও সন্ধান না পেয়ে লতিফুলের পরিবারের সদস্যরা ও আশেপাশের স্থানীয় বাসিন্দা খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। তবে বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ জায়গায় খোঁজাখুঁজি করেও দেখা মেলেনি লতিফুলের।

‎গত মাসের ৩০ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রায় তিন সপ্তাহ পেরিয়েও একমাত্র সন্তান শিশু লতিফুলের দেখা না পেয়ে কষ্টে জর্জরিত হয়ে কাতরাচ্ছেন বাবা আবু জাহিদ বাদল ও মা লতিফা বেগম।

‎স্থানীয়রা জানান, লতিফুল ইসলাম তার পরিবারের একমাত্র সন্তান। সে তার বাবা মায়ের প্রিয় সন্তান। ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হলেও লতিফুল বাড়ি ফেরেন না। তখন সবাই বিষয়টি জানতে পেয়ে আশেপাশের এলাকাগুলো খোঁজ নেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি।

‎হারিয়ে যাওয়া লতিফুলকে নিয়ে পরিবারের বর্ণনা, লতিফুলের নাম লতিফুল ইসলাম তার বয়স ১০ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। মুখমন্ডল লম্বা ও গায়ে রং ফর্সা। তার মাথার চুল কালো এবং মাঝারি ছোট। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।

‎নিখোঁজ লতিফুলের মা লতিফা বেগম বলেন, আমি আমার একমাত্র সন্তান লতিফুলকে ফিরে পেতে চাই। কেউ যদি লতিফুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের কে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট