রিয়াদ বিমানবন্দর আংশিক চালু, হুথিদের নতুন হুমকি

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালে আংশিকভাবে ফ্লাইট চলাচল পুনরায় চালু হয়েছে। তবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর নতুন করে হামলার হুমকির কারণে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
‎
‎রোববার (২৫ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ এবং টার্মিনাল-২ থেকে সৌদি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, পুনরায় কার্যক্রম শুরুর পরও বিমান চলাচল সীমিত ছিল।
‎
‎এর আগে, গত ১০ অক্টোবর হামলার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হুথিরা ওই হামলার দায় স্বীকার করেছিল। সৌদি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।
‎
‎এদিকে, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সেখানে যাতায়াত না করার সতর্কবার্তা দিয়েছেন।
‎
‎একই সময়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ফলে বিমানবন্দর আংশিকভাবে চালু হলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
‎
সূত্র: রয়টার্স, ২৫ অক্টোবর ২০২৬।