৭.২ মাত্রার ভূমিকম্প

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কাছাকাছি জলসীমায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)।

ভূমিকম্পের পর আশপাশের উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তী সময়ে সুনামির আশঙ্কা কেটে যাওয়ার কথা জানানো হয়।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।