1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

বিএনপির শীর্ষ ৪ নেতা রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

‎সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন। তারা এ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানা আলোচনা চলছে। এটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচ্য বিষয়। আজ বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনা এবং বিরোধী দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর বিষয়টি নতুন করে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। তাই দলটির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত।

‎বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও নানামুখী আলোচনা আছে। দলীয় পরিসরে এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় কয়েকটি নাম ঘুরেফিরে আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলামের নাম।

‎কয়েকটি গণমাধ্যমে তাকেই নিশ্চিতভাবে রাষ্ট্রপতি প্রার্থী ধরে নিয়ে প্রতিবেদন করেছে। তবে এখন পর্যন্ত ক্ষমতাসীন বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। আজ রোববার তারা দুটি মনোনয়নপত্র কিনেছে। এতে জল্পনা আরও বেড়েছে।

‎সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এবং বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। একজন সংসদ সদস্য প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্য সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন।

‎যাচাই-বাছাই শেষে যদি একজনই বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণ ছাড়াই তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎রাষ্ট্রপতি নির্বাচন আমাদের দেশে মোটামুটি একটা আনুষ্ঠানিকতাই। বিগত সংসদগুলোতে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তিই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালের সংসদে কেবল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

বাকি সংসদগুলোতে রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা যেহেতু ক্ষমতাসীন দল বিএনপির হাতে, তাই তাদের মনোনীত ব্যক্তির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে সবার নজর এখন বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। পাশাপাশি ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট