1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

শাহজালালে বিমানের সিটের নিচে ৯ কেজি সোনা, মূল্য প্রায় ২০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৯ কেজি ৩৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

‎ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যদের নিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালায়।

‎এ সময় বিমানের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার পাওয়া যায়।

‎কাস্টমসের প্রাথমিক হিসাবে, উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এসব সোনার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

‎তবে বিমানের সিটের নিচে এসব সোনা কারা রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

‎এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট