1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’গ্রহণ করে হাসনাতের ৪ প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের পরিকল্পনা আগেই দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি।

‎বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বিরোধী দলকে দেওয়া ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে চার দফা প্রস্তাব দিয়েছেন এনসিপির নেতা ও বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

‎হাসনাতের অভিযোগ, সরকার ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি পরিকল্পনায় যথাযথ পদক্ষেপ নেয়নি। মহেশখালীর এফএসআরইউতে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


‎বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবি জানান হাসনাত। তাঁর মতে, এতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা সরাসরি বড় শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে, ফলে সরকারের অর্থ ব্যয় ছাড়াই সংকট কিছুটা কমানো সম্ভব।

‎সরকারের কার্যকারিতা ও নীতিনির্ধারণী সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে হাসনাত বলেন, ছয় মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের হিসাব সরকারকেই দিতে হবে।

‎তিনি বলেন, সমাধান আমাদের হাতে আছে। কিন্তু ক্ষমতা আপনার হাতে। ছয় মাস পর জনগণ জানতে চাইবে, দুটির মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট