শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের পরিকল্পনা আগেই দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি।
বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বিরোধী দলকে দেওয়া ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে চার দফা প্রস্তাব দিয়েছেন এনসিপির নেতা ও বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
হাসনাতের অভিযোগ, সরকার ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি পরিকল্পনায় যথাযথ পদক্ষেপ নেয়নি। মহেশখালীর এফএসআরইউতে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবি জানান হাসনাত। তাঁর মতে, এতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা সরাসরি বড় শিল্পপ্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে, ফলে সরকারের অর্থ ব্যয় ছাড়াই সংকট কিছুটা কমানো সম্ভব।
সরকারের কার্যকারিতা ও নীতিনির্ধারণী সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে হাসনাত বলেন, ছয় মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের হিসাব সরকারকেই দিতে হবে।
তিনি বলেন, সমাধান আমাদের হাতে আছে। কিন্তু ক্ষমতা আপনার হাতে। ছয় মাস পর জনগণ জানতে চাইবে, দুটির মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত