1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার বাসা থেকে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হালিশহর এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে একটি সভাতেও অংশ নেন। ওই সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে বলে জানান সহকর্মীরা।

‎প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান।

‎পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার দিকে তার স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

‎খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের বাবা। তার বড় মেয়ে একজন প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে এমবিবিএস পড়ছেন। তারা দুজন ঢাকায় অবস্থান করছেন। মেজ মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

‎হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

‎ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট