1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি পুরোনো এক্স নোহা গাড়ি চেকপোস্টের কাছাকাছি এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

‎তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে রাখা ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাগুলো জব্দ করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।

‎এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তরিকুল ইসলাম রাজন (৩১), নীলফামারী জেলার জলঢাকা থানার তিলাই এলাকার বাসিন্দা এবং ফরহাদ হোসেন প্রকাশ রাহাত (৩০), সিলেট মহানগরের কোতোয়ালি থানার গাশিটোলা এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে এর আগে সাতটি মাদক মামলা রয়েছে।

‎দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা গাড়ি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট