1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

চট্টগ্রাম কারাগার ঘেরাওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘দ্রুত জামিন’ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ঘেরাও কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

‎সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কারাগার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। এমনকি স্পর্শকাতর মামলার আসামিদেরও দ্রুত জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

‎কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশিরভাগ সময় বিএনপির নেতাকর্মীদের কারাগারে থাকতে হয়েছে। তখন মানবাধিকার কোথায় ছিল—এমন প্রশ্নও তোলেন তারা। তাদের দাবি, গুম-খুনসহ বিভিন্ন অপরাধের মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‎প্রয়োজনে আদালত এলাকাও ঘেরাও করার হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

‎কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান বলেন, গুরুতর মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করার কয়েকদিন পরই তাদের জামিনে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

‎এদিকে, ঘেরাও কর্মসূচির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন। তবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অল্প সময়ের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান করেছিলেন। পরে তারা সেখান থেকে সরে যান।

‎এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কারাগার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে পরিস্থিতি শান্ত হলে স্বাভাবিক হয় কারাগারের আশপাশের পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট