1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ভারি বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, হঠাৎ প্লাবনের শঙ্কা দুই জেলায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েকটি নিম্নাঞ্চল ঝুঁকিতে রয়েছে।


‎শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

‎কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আগামী তিন দিন দেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

‎বৃষ্টিপাতের প্রভাবে সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

‎এদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী সময়ে পানি স্থিতিশীল হয়ে তৃতীয় দিনে কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

‎অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী একদিন এই অবস্থা বজায় থাকলেও পরবর্তী চার দিনে পানি বাড়তে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এবং তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

‎এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিন এসব নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিনে দুধকুমারসহ কিছু নদীর পানি বাড়তে পারে।

‎সব মিলিয়ে, আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সাময়িক প্লাবন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নদ-নদীর পানি ও স্থানীয় পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট