1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

নেপালের বন্যায় প্রফেসর ড. ইউনূসের গভীর শোক, উদ্ধার কার্যক্রমে আশাবাদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাতে ইউনূস সেন্টারের থেকে প্রকাশিত এক শোকবার্তায় এসব কথা জানানো হয়।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

‎অধ্যাপক ইউনূস আরও বলেন, এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে।

নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আশা করছি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিখোঁজ বা আটকে পড়া মানুষদের নিরাপত্তা ও সহায়তা পৌঁছে দেবে।

‎তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট