1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

বেইজিংয়ে ১০০ মিটার দৌড় ৮.৮৬ সেকেন্ডে, নতুন রেকর্ড চীনের রোবট ‘তিয়ানগং আল্ট্রার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

‎মানুষের গতির রেকর্ডকে ছাড়িয়ে নতুন নজির গড়েছে চীনের মানবসদৃশ রোবট ‘তিয়ানগং আল্ট্রা’। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে রোবটটি মাত্র ৮.৮৬ সেকেন্ডে দৌড় শেষ করেছে।

‎এর আগে একই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিয়ানগং আল্ট্রা ১০০ মিটার দৌড় শেষ করেছিল ৯.৩৯ সেকেন্ডে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নিজের সেই রেকর্ডও ভেঙে ফেলেছে রোবটটি।

‎নতুন এই সময়টি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ২০০৯ সালে গড়া ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটার বিশ্বরেকর্ডের চেয়েও ০.৭২ সেকেন্ড দ্রুত।

‎চীনের বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার তৈরি করেছে তিয়ানগং আল্ট্রা। চলতি প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজারের বেশি রোবট অংশ নিচ্ছে। দৌড়ের পাশাপাশি ফুটবল, নাচ ও শিল্পকারখানার বিভিন্ন কাজের সক্ষমতাও প্রদর্শন করছে রোবটগুলো।

‎তবে গতি বাড়লেও রোবটটির স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ। ৮.৮৬ সেকেন্ডের দৌড় শেষে তিয়ানগং আল্ট্রা থামতে গিয়ে পড়ে যায় এবং এতে রোবটটির সামান্য ক্ষতিও হয়।

‎বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য দ্বিপদী রোবটের গতি, ভারসাম্য ও নিয়ন্ত্রণ প্রযুক্তির দ্রুত অগ্রগতির গুরুত্বপূর্ণ উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট