মানুষের গতির রেকর্ডকে ছাড়িয়ে নতুন নজির গড়েছে চীনের মানবসদৃশ রোবট ‘তিয়ানগং আল্ট্রা’। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে রোবটটি মাত্র ৮.৮৬ সেকেন্ডে দৌড় শেষ করেছে।
এর আগে একই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিয়ানগং আল্ট্রা ১০০ মিটার দৌড় শেষ করেছিল ৯.৩৯ সেকেন্ডে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নিজের সেই রেকর্ডও ভেঙে ফেলেছে রোবটটি।
নতুন এই সময়টি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ২০০৯ সালে গড়া ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটার বিশ্বরেকর্ডের চেয়েও ০.৭২ সেকেন্ড দ্রুত।
চীনের বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার তৈরি করেছে তিয়ানগং আল্ট্রা। চলতি প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজারের বেশি রোবট অংশ নিচ্ছে। দৌড়ের পাশাপাশি ফুটবল, নাচ ও শিল্পকারখানার বিভিন্ন কাজের সক্ষমতাও প্রদর্শন করছে রোবটগুলো।
তবে গতি বাড়লেও রোবটটির স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ। ৮.৮৬ সেকেন্ডের দৌড় শেষে তিয়ানগং আল্ট্রা থামতে গিয়ে পড়ে যায় এবং এতে রোবটটির সামান্য ক্ষতিও হয়।
বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য দ্বিপদী রোবটের গতি, ভারসাম্য ও নিয়ন্ত্রণ প্রযুক্তির দ্রুত অগ্রগতির গুরুত্বপূর্ণ উদাহরণ।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত