1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪জন, রদবদল হতে পারে যেসব মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদেরকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

‎মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

‎নবাগত এসব সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ রদবদল বা নতুন দায়িত্ব বণ্টন হতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

‎রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সকল প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বারো শতাধিক সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

‎উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। তার শপথ অনুষ্ঠানের পরই নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‎রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী এ পরিবর্তন ও নতুন সদস্য সংযোজনকে কেন্দ্র করে বঙ্গভবন ও রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট