1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

‎ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনারে প্রতিবেদন দিয়েছিলেন ২০২৩ সালে শেখ হাসিনার হাতে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

২০২৩ সালের মার্চেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিলেন বলে দাবি করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। তার দাবি, সাত-আট পৃষ্ঠার ওই প্রতিবেদনে সম্ভাব্য সরকার কাঠামো ও কয়েকজন ব্যক্তির নামও উল্লেখ ছিল।

‎সম্প্রতি সাংবাদিক মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মনিরুল ইসলাম।

‎তিনি বলেন, ২০২৩ সালের মার্চে তৈরি ওই প্রতিবেদনে ২০২৪ সালে একটি জাতীয় সরকার গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। সেখানে ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি সরকারপ্রধান হিসেবে না রেখে তার প্রতিনিধিদের মধ্য থেকে দু-তিনজনের কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছিল।

‎মনিরুলের দাবি, পরে প্রতিবেদনে যাদের নাম ছিল, তাদের অনেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, চেয়ারপারসন বা সদস্য হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

‎তিনি বলেন, আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম। সরাসরি হস্তান্তর করার পর উনি ওটা পড়েছিলেন।

‎মনিরুলের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা পুরো প্রতিবেদনটি পড়েছিলেন। ড. ইউনূসের প্রসঙ্গে তখন শেখ হাসিনা তাকে বলেছিলেন, ইউনূস নিজেই ক্ষমতায় থাকতে চাইবেন।

‎সাবেক এই পুলিশ কর্মকর্তা আরও দাবি করেন, ওই সময় তিনি ড. ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনতেন না এবং তার সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি। ফলে শেখ হাসিনার মন্তব্যে তখন তার কিছুটা খটকা লেগেছিল।

‎মনিরুল বলেন, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি ২০২৩ সালের ওই প্রতিবেদনটি আবার উদ্ধার করে দেখেন। তার দাবি, প্রতিবেদনের প্রায় ৯০ শতাংশ তথ্য পরবর্তী ঘটনা প্রবাহের সঙ্গে মিলে গেছে।

‎ভিসা নিষেধাজ্ঞার আগেও প্রতিবেদন সাক্ষাৎকারে মনিরুল আরও দাবি করেন, ২০২৩ সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা আসার এক-দুই দিন আগে তিনি এ বিষয়ে আরেকটি প্রতিবেদন দিয়েছিলেন। তার দাবি, ওই প্রতিবেদনে সম্ভাব্য আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়েও তথ্য ছিল।

‎তিনি বলেন, পরে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে পুরোনো প্রতিবেদনটি উদ্ধার করে দেখেন, সেটির সঙ্গেও পরবর্তী ঘটনাপ্রবাহের প্রায় ৯০ শতাংশ মিল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট