1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ছাত্রদলের নেতৃত্ব,যাদের হাতে উঠতে যাচ্ছে !

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি।এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

‎গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের পর থেকে কমিটি নিয়ে একের পর আলোচনা হয়েছে। যাচাই বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সব কিছু ঠিক থাকলে আজ (১৪ আগস্ট) বিকালের পর যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

‎ওই সূত্র জানায়, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনার শক্ত অবস্থানে আছে। জুনিয়র কমিটি হলে সভাপতি আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপন ভালো অবস্থানে রয়েছে।

‎এ ছাড়া ইজাজুল কবির রুয়েল,ডা.তৌহিদুর রহমান আউয়াল,খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত,গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে।

‎এর বাইরে উত্তরাঞ্চলের একমাত্র প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার পারভেজের নাম আসছে।

‎এখন শুধু অপেক্ষার পালা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের কাঁধে ছাত্রদলের নেতৃত্বের ভার তুলে দেন।

‎এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির।

‎জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট