1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলায় বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠন করতে হবে।

‎শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টিভির অনুষ্ঠানে গিয়ে এমন আহ্বান জানান তিনি। সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক জোট গঠনের এক দিন যেতেই মুসলিম বিশ্বের প্রতি এমন আহ্বান এলো পাকিস্তানের পক্ষ থেকে।  খবর টাইমস অব ইসরায়েলের

দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একইসঙ্গে পুরো মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

‎পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই।

‎তানের প্রতিরক্ষামন্ত্রী ১৯১৭ সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছেন। ব্রিটিশদের ওই ঘোষণার তিন দশক পর ১৯৪৬ সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল শুধু সম্প্রসারিত হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েল হলো বেলফোর ঘোষণার একটি প্রোডাক্ট। ১৯৪০ এর দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে এটি গঠিত হয়েছিল। ইসরায়েল ওই অঞ্চলের যে কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

‎খাজা আসিফ বলেন, এ বছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন হোক আর না হোক, তাতে ইসরায়েলের প্রতি তার যে অবস্থান আছে সেটির পরিবর্তন হবে না।

‎টিভি অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়— সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যে কোনো নেতাই আসুক, বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট