পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলায় বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠন করতে হবে।
শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টিভির অনুষ্ঠানে গিয়ে এমন আহ্বান জানান তিনি। সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক জোট গঠনের এক দিন যেতেই মুসলিম বিশ্বের প্রতি এমন আহ্বান এলো পাকিস্তানের পক্ষ থেকে। খবর টাইমস অব ইসরায়েলের
দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একইসঙ্গে পুরো মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই।
তানের প্রতিরক্ষামন্ত্রী ১৯১৭ সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছেন। ব্রিটিশদের ওই ঘোষণার তিন দশক পর ১৯৪৬ সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল শুধু সম্প্রসারিত হয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েল হলো বেলফোর ঘোষণার একটি প্রোডাক্ট। ১৯৪০ এর দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে এটি গঠিত হয়েছিল। ইসরায়েল ওই অঞ্চলের যে কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
খাজা আসিফ বলেন, এ বছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন হোক আর না হোক, তাতে ইসরায়েলের প্রতি তার যে অবস্থান আছে সেটির পরিবর্তন হবে না।
টিভি অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়— সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যে কোনো নেতাই আসুক, বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত