1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছে আশরাফুল আলম ডন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চলচ্চিত্রের খল অভিনেতা ডন হক। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

‎তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা ডনকে গ্রেফতার করেন। পরে সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

‎সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

‎সালমান শাহের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। একাধিক তদন্ত সংস্থার পর দীর্ঘ সময় বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি তার পরিবার ও ভক্তরা। পরে এটি ‘মৃত্যু’ থেকে ‘হত্যা’ মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।

‎বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডনকে গ্রেফতারের পর তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট