1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

সুইজারল্যান্ডের জলবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ২ ‎

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ডের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় টিচিনো ক্যান্টনের পিওত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিটোম জলবিদ্যুৎ কেন্দ্রের পুরোনো একটি স্থাপনায় কাজ চলাকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

‎ঘটনার পরপরই উদ্ধারকারী দল, দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকা নিরাপদ করে। বিস্ফোরণে কেন্দ্রটির স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

‎তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

‎রিটোম জলবিদ্যুৎ কেন্দ্রটি সুইজারল্যান্ডের পুরোনো জলবিদ্যুৎ স্থাপনাগুলোর একটি। দুর্ঘটনার সময় সেখানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে।

‎সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট