1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দল কী করবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘তাদের কর্মসূচি চলমান রয়েছে।

‎আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এমনকি,গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ হবে।’

‎বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎নাহিদ ইসলাম বলেন, দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী-এমপিরা যখন কথা বলছেন, তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে। অবশ্য, তারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম ও হত্যার শিকার হয়েছেন। সেসব ঘটনার বিচারও আজ পর্যন্ত হয়নি।

‎এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট