1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

‎সৌদি জাহাজে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর কাছে একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

‎সোমবার, ২৪ আগস্ট হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

‎এর আগে একই এলাকায় একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে ট্যাংকারটিতে আঘাত লাগে। এতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদে রয়েছেন এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

‎হুতিদের দাবি, সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তারা সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে ট্যাংকারে আঘাতের ঘটনাটি হুতিদের হামলায়ই হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

‎লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট