1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

প্রায় ৩ কোটি টাকার চোরাই পণ্য আটক: শাহজালালে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শুক্রবার (২১ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের চোরাচালান ও অবৈধ আমদানির পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

‎এসব অভিযানে গোল্ড পেস্ট, স্বর্ণপিণ্ড, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ফোন, নিষিদ্ধ ক্রিম, মিল্ক পাউডার, বিদেশি ঔষধ ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব পণ্য আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী প্রোফাইলিং ও ব্যাগেজ তল্লাশির মাধ্যমে চোরাচালানের একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়।

‎দুবাইফেরত যাত্রীর ব্যাগে স্বর্ণসদৃশ পেস্ট, ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করলে তা থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

‎এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট আটক করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

‎বিদেশি ঔষধ ও মোবাইল ফোন আটক
‎১৮ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

‎নিষিদ্ধ ক্রিম, দুধের গুঁড়া ও সিগারেট
‎২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে-৫৮২, বিএস-৩৪২ ও জিএফ-২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ঔষধ আটক করা হয়।

‎এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

‎একই দিনে বি-শিফটের পৃথক অভিযানে বিএস-৩৪৬, বিএস-৩১৬ ও ইকে-৫৮৬ ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও ৪ লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

‎একদিনেই প্রায় ১৪ লাখ টাকার পণ্য আটক
‎২১ আগস্ট মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়।

‎তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়।

‎এ ছাড়া একই দিনে ইকে-৫৮২ ও কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

‎সিআইআইডি জানায়, চোরাচালানের ধরন ও কৌশল পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে। এর মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট