1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

‎কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

‎শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিকাণ্ডের পর কয়েক দিন ধরে তিনি পলাতক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বাড়িতে ফেরার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

‎গত বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে থাকা ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। এতে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

‎নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশিস এবং আফসানার বাবা মো. আকরাম আলী।

‎অগ্নিকাণ্ডে নিহত অপর দুজন ভারতীয় নাগরিক। তারা হলেন হোটেলটির কর্মী সন্দ্বীপ পাসোয়ান এবং কলকাতার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল।

‎বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে পুড়ে নয়, মূলত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

‎অগ্নিকাণ্ডের পরপরই হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় পাঁচ মাস আগে তিনি বীরেশ্বর মিত্রের কাছ থেকে মাসিক ৪০ হাজার রুপিতে হোটেলটি ইজারা নিয়েছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে

‎তার বিরুদ্ধে গাফিলতির কারণে প্রাণহানির অভিযোগে মামলা করা হয়েছে।

‎আরও হোটেল বন্ধ হোটেলটিতে অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর শুক্রবার অভিযান চালিয়ে ওই এলাকার ১১টি হোটেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে।

‎অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকের গ্রেপ্তারের পর তদন্তে আগুন লাগার কারণ, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং কর্তৃপক্ষের গাফিলতির বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট