1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

রাশিয়ায় ব্রিটিশ ড্রোনে হামলার অভিযোগ, যুক্তরাজ্যকে: মস্কোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

রাশিয়ার ভেতরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ব্রিটিশ প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্যকে ‘পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। লন্ডনে রুশ দূতাবাস অভিযোগ করেছে, ইউক্রেনকে দূরপাল্লার হামলায় সহায়তা দিয়ে ব্রিটেন ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরও উসকে দিচ্ছে।

‎ইউক্রেনীয় সামরিক সূত্রের বরাত দিয়ে দ্য সানডে টাইমস জানিয়েছে, গত ছয় মাসে প্রথমবারের মতো দুটি ব্রিটিশ তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ভলগোগ্রাদ ও ইয়ারোস্লাভলের তেল শোধনাগারও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ তৈরি ড্রোন ব্যবহারের খবর প্রমাণ করে যে লন্ডন ইউক্রেন সংকটকে আরও সংঘাতময় করে তোলার পথ বেছে নিয়েছে। যুক্তরাজ্য রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখা এবং পরোক্ষভাবে সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে মস্কো।

‎দূতাবাস সতর্ক করে বলেছে, ব্রিটেন যত গভীরভাবে এই সংঘাতে জড়াবে, তার জন্য মূল্য তত বেশি হবে। তবে কী ধরনের ‘পরিণতি’ হতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানায়নি রাশিয়া। এদিকে ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোয় দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করেছে।

‎রাশিয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, রুশ হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ব্রিটেন। তিনি বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করাই যুক্তরাজ্যের দীর্ঘদিনের নীতি এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

‎ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানে সরকারের দৃঢ়তা নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়। দ্য সানডে টাইমস–এর তথ্য অনুযায়ী, ইউক্রেন ব্যবহৃত ব্রিটিশ ড্রোনগুলোর একটি হলো বিএই সিস্টেমসের সহযোগী প্রতিষ্ঠান ক্যালেন-লেনজের তৈরি জেটচালিত ‘নিয়ান’, যার পাল্লা ১৫০ মাইলের বেশি।

‎অন্য একটি ড্রোনের পাল্লা ৬০০ মাইলের বেশি বলে জানানো হলেও নিরাপত্তার কারণে সেটির নির্মাতার নাম প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট