1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

উপসচিব হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার ১১ পিএস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

‎বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

‎সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

‎পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী ও সচিবের একান্ত সচিব (পিএস) রয়েছেন।

‎প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মো. আবদুল হক; প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক সহকারীর একান্ত সচিব প্রবীর কুমার রায় পদোন্নতি পেয়েছেন।

‎জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব সামিউল আমিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোশারেফ হোসেন, রেলপথ প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস পদোন্নতি পেয়েছেন।

‎পদোন্নতি পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. নাজমুস সাকিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একান্ত সচিব বশির আহমেদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম।

‎প্রশাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট