1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

‎ইরানের আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে,নিহত কমান্ডারের নাম ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন জারিফি। তিনি সারাভান এলাকায় আইআরজিসির শহীদ সাজ্জাদ অপারেশনাল ঘাঁটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সারাভানের জিহাদাবাদ এলাকায় একটি সশস্ত্র দলের অবস্থান শনাক্ত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আইআরজিসির পাশাপাশি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

‎ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। এ সময় আইআরজিসির কমান্ডার হোসেইন জারিফি নিহত হন। আইআরজিসি জানিয়েছে, অভিযানে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

‎ইরানি নিরাপত্তা বাহিনীর দাবি, ওই অভিযানে সশস্ত্র দলের পাঁচ সদস্য নিহত এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযানে জড়িত সশস্ত্র গোষ্ঠীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

‎সিস্তান-বালুচিস্তান ইরানের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী প্রদেশ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তসংলগ্ন এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

‎সারাভান এলাকাতেও সাম্প্রতিক সময়ে একাধিক নিরাপত্তা অভিযান ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যেই আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডারের নিহত হওয়ার ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও আলোচনায় এনেছে।

‎তবে সর্বশেষ অভিযানের বিস্তারিত পরিস্থিতি, নিহত সশস্ত্র ব্যক্তিদের পরিচয় এবং হতাহতের বিষয়ে ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।

আইআরজিসি জানিয়েছে, হোসেইন জারিফি দীর্ঘদিন ধরে সিস্তান-বালুচিস্তান অঞ্চলে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর জানাজা ও দাফন সারাভানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট