1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ইরানের শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছে, আলোচনায় ফেরার অপেক্ষায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসা এবং চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরানের শর্ত কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

‎ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে তেহরানের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কাতার ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে।

‎রেজাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ইরানের প্রধান শর্ত হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করতে হবে এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।

‎ইরানের এই কর্মকর্তা আরও জানান, কাতারের পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গেও আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব শর্ত গ্রহণ বা প্রত্যাখ্যানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

‎এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। যুদ্ধের অবসান এবং পুনরায় আলোচনায় ফেরার বিষয়ে ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়ার ঘটনাকে সামনে রেখে এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে তেহরান।

‎তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান যোগাযোগ শেষ পর্যন্ত নতুন করে আলোচনার পথ খুলবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

‎অগ্রগামী বাংলাদেশ
‎সত্যের পথে দেশের সাথে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট