1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

সেউতার সমুদ্রসৈকত থেকে অভিবাসীদের সরিয়ে নিতে স্প্যানিশ পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতার সমুদ্রসৈকতে অস্থায়ীভাবে অবস্থান নেওয়া হাজারো অভিবাসীকে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে শুরু হওয়া অভিযানে সেউতার বেনিতেজ ও ত্রাম্পোলিন সৈকত থেকে অভিবাসীদের প্রায় দুই কিলোমিটার দূরে বন্দরের কাছে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। অভিযানে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ, জাতীয় পুলিশ, সিভিল গার্ড এবং সামরিক সদস্যরা অংশ নেন।

‎স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের একটি অংশ নতুন আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য একসঙ্গে এগিয়ে গেলে সেখানে হুড়োহুড়ি ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আকাশে সতর্কতামূলক গুলি চালায় এবং রাবার বুলেট ও লাঠি ব্যবহারের খবরও পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

‎স্পেনের কর্তৃপক্ষের হিসাবে, জুলাইয়ের শেষ দিকে মরক্কো থেকে সেউতায় ৭২ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছিল। তাদের অধিকাংশ পরবর্তী সময়ে এলাকা ছেড়ে গেলেও প্রায় ১০ হাজার অভিবাসী এখনও সেউতায় অবস্থান করছেন বলে স্পেনের হিসাব।

‎অভিবাসীদের থাকার জন্য সেউতা বন্দরের ভেতরে নতুন অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। সেখানে প্রায় ১ হাজার ৭০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে বিভিন্ন বেসরকারি সংস্থার দাবি, এখনও কয়েক হাজার মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

‎এদিকে নতুন আশ্রয়কেন্দ্রে মূলত প্রাপ্তবয়স্ক পুরুষদের রাখার ব্যবস্থা করা হয়েছে। অভিযানের সময় কয়েকজন শিশুকে আলাদা করে নেওয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। শিশু ও অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য আলাদা ব্যবস্থার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সেউতায় সাম্প্রতিক অভিবাসী সংকটের মধ্যে সমুদ্রসৈকত থেকে মানুষকে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়ার এই অভিযানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্প্যানিশ কর্তৃপক্ষের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রের সীমিত ধারণক্ষমতা এবং এখনও বাইরে অবস্থান করা অভিবাসীদের নিয়ে পরিস্থিতি পুরোপুরি সমাধান হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট