1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

হরমুজ প্রণালিতে ৭৭ নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের তালিকা প্রকাশ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে চলাচলকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। নতুন তালিকায় রয়েছে মোট ৭৭টি জাহাজ।

‎ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, এসব জাহাজ হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ইরানি প্রটোকল লঙ্ঘন করেছে। তালিকাভুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে জরিমানা, আটক কিংবা জাহাজ জব্দের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

‎একই সঙ্গে এসব জাহাজকে সেবা দেওয়া থেকে বিরত থাকতে বীমা প্রতিষ্ঠান, প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি—পিঅ্যান্ডআই ক্লাব এবং জাহাজের শ্রেণিবিন্যাসকারী সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের সঙ্গে সহযোগিতা করা হলে সংশ্লিষ্ট জাহাজও ভবিষ্যতে তালিকায় যুক্ত হতে পারে।

‎হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

‎পর্যবেক্ষকদের মতে, ইরানের নতুন তালিকা ও কঠোর সতর্কতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়াতে পারে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক তেলের বাজারেও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট