1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

যুক্তরাজ্যে বিমান চলাচলে বড় বিপর্যয়, শত শত ফ্লাইট বিলম্বিত ও বাতিল ‎

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। এতে শত শত ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

‎মঙ্গলবার দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস—ন্যাটসের (NATS) ফ্লাইট ডেটা প্রসেসিং সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এর প্রভাব পড়ে হিথ্রো, গ্যাটউইক, এডিনবার্গ, ম্যানচেস্টার ও স্ট্যানস্টেডসহ কয়েকটি প্রধান বিমানবন্দরে।

‎ন্যাটসের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় এক হাজার ফ্লাইট বিলম্বিত, বাতিল কিংবা পরিচালনায় সমস্যার মুখে পড়ে। হিথ্রো বিমানবন্দরেও বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ এয়ারওয়েজসহ কয়েকটি বড় এয়ারলাইনসের যাত্রীরা।

‎এদিকে, আয়ারল্যান্ডভিত্তিক এয়ারলাইন রায়ানএয়ার জানিয়েছে, এই প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ৬৫ হাজারের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৫০টির বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। প্রতিষ্ঠানটি ন্যাটসের ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছে এবং সংস্থাটির প্রধান নির্বাহীর পদত্যাগ দাবি করেছে।

‎তবে ন্যাটস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটিটি পরে সমাধান করা হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। সংস্থাটি বলেছে, এই ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তবে বাতিল ও বিলম্বিত ফ্লাইটের জট কাটিয়ে স্বাভাবিক সূচিতে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে।

‎ঘটনার পর যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ন্যাটসের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে যাতে বড় ধরনের বিমান চলাচল বিপর্যয় না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

‎বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার এমন সমস্যার পর যুক্তরাজ্যের আকাশপথের প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট