1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ইন্দোনেশিয়ার আগুনের ধোঁয়ায় বিপর্যস্ত সারাওয়াক, জারি জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

‎শুক্রবার সেরিয়ান এলাকায় বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। ঘন ধোঁয়াশায় আকাশ ঢেকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‎স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চলের বন ও পিটভূমির আগুন থেকে উৎপন্ন ধোঁয়া বাতাসের সঙ্গে সীমান্ত পেরিয়ে সারাওয়াকে প্রবেশ করছে। এর ফলে সারাওয়াকের বিভিন্ন এলাকায় বায়ুর মান দ্রুত অবনতি হয়েছে।

‎দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন বিভিন্ন জরুরি পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ এবং ধোঁয়াশার প্রভাব কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আবহাওয়া ও বাতাসের গতিপথের ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে ধোঁয়াশার পরিস্থিতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট