1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন কূটনৈতিক উদ্যোগ, মস্কো-কিয়েভে যাচ্ছেন উইটকফ ও কুশনার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন।

‎ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন মার্কিন প্রস্তাব নিয়ে দুই দূত মস্কো ও কিয়েভে আলোচনা করবেন। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর প্রতিনিধিরা কাজ করবেন এবং সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।

‎পরিকল্পনা অনুযায়ী, উইটকফ ও কুশনার প্রথমে মস্কোতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন। জেলেনস্কিও জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর কিয়েভে তাঁদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সফরের নিরাপত্তা নিয়েও যুক্তরাষ্ট্রকে দুই পক্ষের কাছ থেকে আশ্বাস নিতে হচ্ছে। বিশেষ করে কিয়েভে সাম্প্রতিক রুশ হামলার পর সফরসূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

‎যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে এখনো মস্কো ও কিয়েভের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ভূখণ্ড ছাড় এবং ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগের দাবি করে আসছে। অন্যদিকে ইউক্রেন এসব শর্তকে আত্মসমর্পণের সমতুল্য মনে করে প্রত্যাখ্যান করছে।

‎এ অবস্থায় ট্রাম্পের নতুন উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও উইটকফ ও কুশনারের মস্কো-কিয়েভ সফর যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন কোনো অগ্রগতি তৈরি করে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট