1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

প্রকৃত শত্রু’ মোকাবিলার আহ্বান খামেনির, উপসাগরীয় নেতাদের উদ্দেশে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উপসাগরীয় অঞ্চলের শাসকদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

‎ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

‎বার্তায় উপসাগরীয় ও পশ্চিম এশিয়ার দেশগুলোর শাসকদের উদ্দেশে খামেনি বলেন, তাদের নিজেদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে শত্রুপক্ষের পরিকল্পনা ও কৌশল বুঝে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

‎খামেনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি হলে এর সুফল পায় তাদের প্রতিপক্ষ। তাই মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।
‎ফিলিস্তিন ইস্যুতেও মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা।

‎তিনি প্রশ্ন তোলেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধভাবে অবস্থান নিত, তাহলে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি এতটা কঠিন হতো কি না।
‎এ সময় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

‎বিশ্লেষকদের মতে, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে খামেনির এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলেন তিনি।

‎খামেনির এই আহ্বানের মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি ইরানের আঞ্চলিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয়, উপসাগরীয় দেশগুলোর শাসকেরা ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তার কী প্রতিক্রিয়া জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট