
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স।
রোববার স্থানীয় সময় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর তাৎক্ষণিক কারণ বা উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও ফার্সের বরাত দিয়ে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
এর আগে একই দিনে মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
তবে সর্বশেষ বিস্ফোরণের সঙ্গে ওই হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
হরমুজ প্রণালির কাছে অবস্থিত লারাক দ্বীপের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।