
রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।