
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে এক রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার সকালে শহরের পুশকিনস্কি এলাকার কোলপিনস্কি মহাসড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা সামরিক কর্মকর্তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যমগুলোর দাবি, নিহত ব্যক্তি পদমর্যাদায় লেফটেন্যান্ট কর্নেল এবং রুশ বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে গাড়িতে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস থাকার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হলেও, বিস্ফোরণের সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা করার কথা জানিয়েছে।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কিংবা এটি পরিকল্পিত হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়। রুশ কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।