1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

রাশিয়ায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা—ইউএসজিএসের তথ্যের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম রূপালী বাংলাদেশ জানিয়েছে, মঙ্গলবার ২৫ আগস্ট স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশ সময় বুধবার ২৬ আগস্ট রাত ১টা ৩৩ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হয়।

‎ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকা উপদ্বীপের ভিলিউচিনস্ক শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

‎ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূকম্পবিদ দ্বারা পর্যালোচনা ও নিশ্চিত করা হয়েছে।

‎এদিকে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত স্থানীয়ভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

‎কামচাটকা রাশিয়ার অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট