1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

যুক্তরাজ্যের ড্রোন কারখানায় হামলার আশঙ্কা, ক্রেমলিন উপদেষ্টার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এবার যুক্তরাজ্যের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপাদান উৎপাদনকারী কারখানাগুলো হামলার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন ক্রেমলিনের উপদেষ্টা আন্দ্রেই ফেদোরভ।

‎‎বিবিসির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ফেদোরভ বলেন, ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদনকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ও কারখানার বিরুদ্ধে ‘আধা-সামরিক’ ধরনের কোনো পদক্ষেপের সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করছেন না। তাঁর দাবি, এমন কোনো হামলা হলে সেটি সরাসরি রাশিয়ার পক্ষ থেকে নাও হতে পারে; ‘অজ্ঞাত উৎস’ থেকেও তা ঘটতে পারে।

‎ক্রেমলিনের এই উপদেষ্টার বক্তব্য আসে ইউক্রেনকে সামরিক সক্ষমতা বাড়াতে নতুন সহযোগিতার ঘোষণা দেওয়ার পর। যুক্তরাজ্য ইউক্রেনকে ব্রিটিশ উপাদানসমৃদ্ধ Storm Shadow ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভবিষ্যতে ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথ আরও সহজ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎‎রাশিয়া এরই মধ্যে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। মস্কোর অভিযোগ, লন্ডনের এ ধরনের পদক্ষেপ ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত ও সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

‎অন্যদিকে যুক্তরাজ্য বলছে, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতেই তাদের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। ফলে লন্ডন ও মস্কোর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

‎বিশ্লেষকদের মতে, ব্রিটিশ প্রতিরক্ষা শিল্পকে ঘিরে রাশিয়ার এমন সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধের প্রভাব যে ইউরোপের অন্যান্য দেশ ও তাদের প্রতিরক্ষা অবকাঠামোর ওপরও বাড়ছে, তারই ইঙ্গিত দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট