1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, কোথায় হচ্ছে?

কৃষক কার্ড চালুতে ২৬ আগস্টের মধ্যে তথ্য সংগ্রহের নির্দেশ ‎

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

‎বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ চালুর লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

‎সম্প্রতি ডিএইর মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা এক চিঠিতে দেশের সব উপজেলা কৃষি কর্মকর্তাকে এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎নির্দেশনায় বলা হয়েছে, কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে। সংগৃহীত তথ্য নিয়মিত যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।

‎এ ছাড়া বিদ্যমান অ্যাপের মাধ্যমে সার ডিলারদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। প্রথম পর্যায়ে দুটি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। বাকি দুটি ব্লকের তথ্য ২৩ আগস্টের মধ্যে সংগ্রহ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

‎ডিএই জানিয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে অবশিষ্ট সব ব্লকের কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ সম্পন্ন করতে হবে।

‎চিঠিতে আপাতত শুধু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

‎পাশাপাশি প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে বলা হয়েছে। কোনো ব্লক যাতে বাদ না পড়ে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট ব্লকের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

‎ডিএইর নির্দেশনায় তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

‎সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট