1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

বিশ্বকে চমকে দিয়ে ইরান অপরাজেয় শক্তি প্রমাণ করেছে: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’।

‎টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।

‎ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ ভাবেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তার দাবি, সংঘাতের শুরুতে ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্বসহ আরও কয়েকটি দেশের সমর্থন ছিল।

‎আরাগচির ভাষ্য, এতগুলো দেশের সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে।

‎তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা বিশ্বের সামনে আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে দেশটি কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিও প্রমাণিত হয়েছে।

‎ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘাতের মাধ্যমে তেহরান তার প্রতিপক্ষকে দেখিয়ে দিয়েছে যে চাপ, হুমকি কিংবা সামরিক মোকাবিলার মুখেও ইরান সহজে নত হওয়ার দেশ নয়।

‎আরাগচির বক্তব্যের মধ্য দিয়ে সাম্প্রতিক সংঘাতকে ইরানের জন্য একটি কৌশলগত সক্ষমতা প্রদর্শনের ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট