1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

গাড়ি ফেলে পালালেন চালক,ভেতরে ১৫৫ ভরি স্বর্ণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

‎ঘটনার সময় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

‎কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার গোপন খবরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের একটি দল বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন গাড়িকে থামার সঙ্কেত দেওয়া হলে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে দ্রুত চম্পট দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি তল্লাশি করা হয়।

‎গাড়ির ভেতর প্রাথমিক তল্লাশিতে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। পরে বিস্তারিত অনুসন্ধানে গাড়িটি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি ব্যবহৃত ল্যাপটপ, এক লাখ সাত হাজার ৫৮৫ টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্য আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।

‎আটক করা সব মালামাল এয়ারপোর্টের কাস্টমস হলে এনে নিয়ম অনুযায়ী ইনভেন্ট্রি সম্পন্ন করা হয়। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষা করার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় জড়িত চালক শামীম মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট