
<span;>মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, জিএমটি সময় ২০টা ৩৮ মিনিটে মিচোয়াকান উপকূলের অদূরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ০৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪ দশমিক ৪৪ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে।
<span;>তবে এখন পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।