1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের উপকূলীয় শহর পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎রোববার ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি ছোট নৌকা পোর্টসমাউথের কাছে পৌঁছায়। নৌকাটিতে প্রায় ১৪০ জন অভিবাসী ছিলেন বলে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন। পরে তাদের তীরে এনে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে একটি প্রসেসিং সেন্টারে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

‎অভিবাসীদের সরিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পোর্টসমাউথের ইস্টনি বিচ এলাকায় কয়েকশ মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে অভিবাসীদের বহনকারী বাস চলাচল বন্ধ করার চেষ্টা করেন। অনেক বিক্ষোভকারী কালো পোশাক ও মুখোশ পরেছিলেন।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ার অভিযোগ ওঠে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও সীমান্তরক্ষী বাহিনীর কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

‎পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ডিসপার্সাল অর্ডার জারি করে। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিবাসীদের নিরাপদে প্রসেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়।

‎ঘটনাটিকে ‘ভয় দেখানো ও উচ্ছৃঙ্খল আচরণ’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হলেও তা কোনোভাবেই বিশৃঙ্খলা বা সহিংসতায় রূপ নিতে পারে না।

‎এর মাত্র একদিন আগে ইংল্যান্ডের ডোভারেও অভিবাসনবিরোধী বিক্ষোভে সড়ক অবরোধের ঘটনা ঘটে। ফলে ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসীদের প্রবেশ এবং এ নিয়ে ব্রিটেনে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট