1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর, জার্মান কনস্যুলেট বন্ধের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রাশিয়া ও জার্মানির মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এবার রাশিয়া সেন্ট পিটার্সবার্গে অবস্থিত জার্মান কনস্যুলেট জেনারেল বন্ধের নির্দেশ দিয়েছে।

‎রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের জার্মান কনস্যুলেটকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। একই সময়ের মধ্যে কনস্যুলেটের সব কর্মীকেও রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎মস্কোর দাবি, জার্মানির নেওয়া ‘অবন্ধুত্বপূর্ণ’ পদক্ষেপের জবাব হিসেবেই এই সিদ্ধান্ত। এর আগে জার্মানি রাশিয়ার বন শহরের কনস্যুলেট জেনারেল এবং বার্লিনে অবস্থিত রুশ সাংস্কৃতিক কেন্দ্র ‘রুশ হাউস’ বন্ধের সিদ্ধান্ত নেয়।

‎দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার একটি ব্যর্থ প্রচেষ্টাকে কেন্দ্র করে। জার্মান কর্তৃপক্ষ ওই ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। তবে মস্কো অভিযোগটি অস্বীকার করে এটিকে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

‎রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বার্লিনের পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এবং এর পরিণতির জন্য জার্মান সরকারকে দায়ী করেছে।

অন্যদিকে, জার্মানির পদক্ষেপের পর রাশিয়া দেশটিতে থাকা জার্মান গোয়েথে ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদেরও রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


‎বিশ্লেষকদের দৃষ্টিতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা মস্কো-বার্লিন উত্তেজনার মধ্যে কনস্যুলেট ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধের পাল্টাপাল্টি সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

‎এখন প্রশ্ন হলো—কূটনৈতিক সম্পর্কের এই অবনতির পর মস্কো ও বার্লিনের মধ্যে আরও কোনো পাল্টা পদক্ষেপ আসে কি না। পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট