1. live@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ : অগ্রগামী বাংলাদেশ
  2. info@www.agragamibangladesh.com : অগ্রগামী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অভিযানে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নিহত চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান, আলোচনার পথ খোলা রাখার বার্তা সুপার এল নিনোর প্রভাবে ৬ মাসে ২ লাখ ৩৯ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প ‎ পুতিনের যুদ্ধ বন্ধে অব্যাহত চাপের আহ্বান জেলেনস্কির জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা পেজেশকিয়ানের, গুরুত্ব দিলেন কূটনীতিতে মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্প প্রশাসনের কাদের মির্জা সহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, নজর এখন জাতিসংঘের ভাষণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ আর্কটিক নিরাপত্তা চুক্তি

‎ইউক্রেন-রাশিয়ায় পাল্টাপাল্টি হামলা, ‎পুতিন-জেলেনস্কির কঠোর হুঁশিয়ারি ‎

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘিরে আবারও উত্তেজনা তীব্র হয়েছে। একদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলা বাড়ছে। এর মধ্যেই দুই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি একে অপরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

‎সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ওদেসা ও দিনিপ্রো এলাকায় হতাহত এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে টানা কয়েকদিন ধরে রুশ ড্রোন হামলা চলছে।

‎অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার আকাশসীমা ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। তিনি রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থা, বীমা প্রতিষ্ঠান ও বিমানবন্দরগুলোকে ঝুঁকি বিবেচনার আহ্বান জানিয়েছেন

‎জেলেনস্কির এই বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’-এর অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা কঠিন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অর্থবহ শান্তি আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি পুতিন।

‎এদিকে, ব্রিটিশ সামরিক সহায়তা নিয়ে প্রশ্নের জবাবে পুতিন রাশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ সামরিক স্থাপনায় হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি তা পুরোপুরি নাকচ করেননি।


‎বিশ্লেষকদের মতে, যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করার পরও শান্তি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি ড্রোন হামলা ও কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সামনে রাশিয়া-ইউক্রেন সংঘাত আরও বিস্তৃত হয় কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের বড় উদ্বেগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট